শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৪:০২ পিএম, ২০২০-১০-১৭
যশোর-খুলনা মহাসড়কের যশোরের অভয়নগর উপজেলার ভাঙাগেট সংলগ্ন ভৈরব সেতুর সংযোগ স্থলে খুলনাগামী মহানন্দা ট্রেনের সাথে যাত্রীবাহী প্রাইভেট কারের ধাক্কায় ৪ জন নিহত ২ জন আহত হয়েছে। আহতদেরকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত-আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় খুলনাগামী মহানন্দা ট্রেনটি ভৈরব সেতু সংযোগ স্থল অতিক্রম করার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় প্রাইভেটকারটি। এতে প্রাইভেট কারের চালকসহ ৪জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরো দু’জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে অভয়নগর থানা স্বাস্থ্য কেন্দ্রে পরে তাদেরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতরা হলেন নড়াইলের ইঞ্জিনিয়ার হিরোক, তার বন্ধু আশরাফুল এবং তাদের দুজনের স্ত্রী। তিনি আরো জানান, অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। নিহতদের ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসলে বাকি পরিচয় জানা যাবে বলে ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited