শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৬-১৫
ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে সংঘটিত ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বড়েকে তলব করেছে সরকার।
সোমবার (১৫ জুন) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান তাকে তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চান।
গত রোববার (১৪ জুন) ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নেমে তিনি দেশটিতে প্রবেশে বাধা পান।
পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বটে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং দিনশেষে সরকার এ বিষয়ে পদক্ষেপ জানাবে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited