বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকা-১৯ আসনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩০ পিএম, ২০২৬-০২-১২

ঢাকা-১৯ আসনে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৯ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণ ভোটে ঢাকা-১৯ সংসদীয় আসনে নির্বাচন শুরু হওয়ার দুই ঘণ্টায় প্রায় ৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।   সরেজমিনে দেখা যায়, সাভার পৌর এলাকাসহ বিভিন্ন কেন্দ্র ভোটারদের উপস্থিতি রয়েছে। পুরুষ ভোটারের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে নারী ভোটারাও অংশ গ্রহণ করছে। এসময় সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৩২৫৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৬০১ জন পুরুষ ও ১৬৫৬ জন নারী ভোটার।  তারমধ্যে ভোট পুরুষ কেন্দ্রে ৬২ জন ও নারী ৫৩ জন পড়েছে। বাড্ডা উচ্চ বিদ্যালয় ও কলেজে কেন্দ্র ১ নাম্বার নারী ভোট কেন্দ্রে ৫ টি বুথে মোট ভোটার ২ হাজার ২৬২ জন। এরমধ্যে ১৯০ জন ভোট দিয়েছে। এদিকে কেন্দ্র ২ নাম্বারে ২ হাজর ৬০৫ জন ভোটারের মধ্যে ১৬১ জন ভোট দেন। এছাড়া বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্র ১ নাম্বারে ৫ টি বুথে ২২১৫ জন ভোটার। এদের মধ্যে ৩৩১ জন ভোটার ভোট প্রদান করেছে। এছাড়া কেন্দ্র দুইয়ের ৫ টি বুথে ২৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৮ জন দেন। চাইল্ড হ্যাবেন স্কুল কেন্দ্রের মোট ভোটার ৩৪০৯ জনের মধ্যে ৪৮৫ ভোট পড়েছে এবং চালক গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২ হাজার ৯ ৩০ জনের মধ্যে ২৪৬ জনের ভোট পড়েছে। এছাড়া নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ টি ভোট, গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১৫ টি ভোট, দোসাইদ স্কুল এন্ড কলেজের ২৭০ জন ভোট পড়েছে।  বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিজাইডিং অফিসার মোহাম্মদ আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল সাড়ে ৭ টার থেকে ভোট শুরু হয়েছে।’ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন বলে জানান তিনি।  সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘ভোট শুরু থেকে ২ ঘণ্টায় প্রায় ৯ শতাংশ ভোট পড়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে জানান তিনি। উল্লেখ্য, ঢাকা-১৯ আসনের ২৭৫ টি কেন্দ্র রয়েছে। এ সংসদীয় আসনে ৭ লাখ ৪৭ হাজার সত্তর জন ভোটার। এরমধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন পুরুষ ও ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের দিলশানা পারুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকে চৌধুরী হাসান সারওয়ার্দী, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে মো.ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকে মো. কামরুল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. বাহাদুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোহাম্মদ ফারুক খান, গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে শেখ শওকত হোসেন। 

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর