শিরোনাম
পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : | ০৫:০৭ পিএম, ২০২২-০১-০৫
দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই একটি বিকল ট্রাককে ধাক্কা দিয়ে কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের চালক। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড় মূখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পার্বতীপুর স্টেশন মাস্টার জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহার চলাচল করে দোলনচাঁপা এক্সপ্রেস। বুধবার (৫ জানুয়ারি) ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন। তাই ভোরে দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হয়। পথে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মন্মথপুরে একটি লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়া ট্রাককে ধাক্কা দেয় দোলনচাঁপা এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited