বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগদে ‘স্বপ্নপূরণ নাকি স্বপ্নভঙ্গ’

সাজেদা হক :    |    ০২:২৯ পিএম, ২০২৪-০৫-০৬

নগদে ‘স্বপ্নপূরণ নাকি স্বপ্নভঙ্গ’

সাধারণ গ্রাহকদের স্বপ্নকে পুঁজি করে গড়ে ওঠা আর্থিক পরিসেবা প্রতিষ্ঠান ‘নগদ’ কতটা সফল? ‘নগদে’র অতীত ইতিহাস, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাজেদা হকের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব।   

বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)-এর নতুন সংস্করণ হিসেবে পরিচয় দিয়ে বাংলাদেশে আত্মপ্রকাশ করে। ফলে নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তরসহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারতেন। তখন বলা হচ্ছিলো, নগদ এর মালিকানা ডাক বিভাগ ও নগদ এর ৫১-৪৯ ভাগে বিভক্ত। মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ‘নগদ’ দেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। 

গ্রাহকরা যে কোনো নগদ অ্যাকাউন্টধারী নিজের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সাপেক্ষে যে কোনো সময় যে কোনো স্থান থেকে অন্য নগদ অ্যাকাউন্টধারী এজেন্ট পয়েন্ট থেকে এর সেবা উপভোগ করতে পারেন। গ্রাহক নগদ অ্যাপ ব্যবহার করে নিজেই নিজের অ্যাকাউন্ট চালু করতে পারেন। হিসাব এ টাকা জমা করা (ক্যাশ ইন), একটি নগদ হিসাব থেকে অন্য নগদ হিসাব এ টাকা পাঠানো (সেন্ড মানি), হিসাব থেকে টাকা উত্তোলন (ক্যাশ আউট), মোবাইলে এয়ারটাইম ক্রয়/রিচার্জের সুবিধা, পণ্য কেনাকাটা বা সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করা (পেমেন্ট), বিল পরিশোধের সুবিধা রয়েছে। 

'নগদ'-এ এখন লেনদেনের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা, পাশাপাশি টাকা তুলতেও গুনতে হচ্ছে বাড়তি খরচ।অ্যাপে লেনদেনের ক্ষেত্রে টাকা তুলতে খরচ ১১ টাকা ৪৯ পয়সা থেকে বাড়িয়ে সাড়ে ১২ টাকা এবং ইউএসএসডি কোড সেবা গ্রহীতাদের জন্য ১৪ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। এ ছাড়াও, নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতি হাজারে দেড় শতাংশ ফি ধরা হয়েছে।এক বিবৃতিতে ‘নগদ’ জানিয়েছে, গ্রাহকদের ভালো সেবা দিতে ও ডিজিটাল সেবা প্রসারের লক্ষ্যে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে এই সমন্বয় করা হয়েছে। বলা হয়, শুরু থেকেই প্রতিষ্ঠানটি বিদ্যমান বাজার দরের তুলনায় সর্বনিম্ন চার্জ দিয়ে আসছে, নগদ এখনো বাজারের সর্বনিম্ন চার্জ বজায় রেখেছে। এ ছাড়াও, বেশিরভাগ পরিষেবা এখনো আগের মতোই বিনামূল্যে আছে।

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর