শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:২৩ পিএম, ২০২৪-০৫-২৬
বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একই সাথে ১৪ হাজার রান ও ৭শ উইকেট ক্লাবে প্রবেশ করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বের আর কোন ক্রিকেটারের তিন ফরম্যাট মিলিয়ে একই সাথে ১৪ হাজার ও ৭শ উইকেট নেই।
গতরাতে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বিশে^র ১৭তম ও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৭শ উইকেট পূর্ণ করেন সাকিব। যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করে ৭শ তম উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব।
এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭টি, ২৪৭ ওয়ানডেতে ৩১৭টি এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৬ উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩৬ ম্যাচে ৭০০ উইকেট আছে তার। ব্যাট হাতে টেস্টে ৪৫০৫ রান, ওয়ানডেতে ৭৫৭০ রান এবং টি-টোয়েন্টিতে ২৪৪০ রান করেছেন সাকিব।
তিন সংস্করণ মিলিয়ে সাকিবের রান এখন ১৪৫১৫ ও উইকেট ৭০০। আন্তর্জাতিক ক্রিকেটে একত্রে ১৪ হাজার রান ও ৭শ উইকেটের মালিক এখন সাকিব।
বিশ্বের সপ্তম ও দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে ৭শ উইকেট শিকার ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব। প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৭শ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ৪৪২ ম্যাচে ৭০৫ উইকেট নিয়েছেন ভেট্টোরি। আর মাত্র ৬ উইকেট শিকার করলেই ভেট্টোরিকে ছাড়িয়ে যাবেন সাকিব।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবার চেয়ে অনেক এগিয়ে সাকিব। দেশের কোন বোলারই এখন পর্যন্ত ৪শ উইকেট নিতে পারেননি। মাশরাফি বিন মর্তুজা ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় এবং মুস্তাফিজুর রহমান ৩১৫ উইকেট নিয়ে তৃতীয়স্থানে আছেন।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited