বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন থেকে ইজিবাইক চুরিকালে দুই চোর গ্রেফতার

সংবাদদাতা, যশোর :    |    ১১:৫১ এএম, ২০২০-১০-১৯

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন থেকে ইজিবাইক চুরিকালে দুই চোর গ্রেফতার

 


প্রকাশ্যে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার অদূর চাঁচড়া বাইক
স্ট্যান্ডের কাছ থেকে ইজিবাইক চুরি করে পালাবার কালে দুই চোরকে
র‌্যাব-৬ এর সদস্যদের সহায়তায় জনগণ গ্রেফতার করেছে। পরে তাদের দু’জনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার উচ্ছে পাড়ার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম ও একই উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের মোগছের আলীর ছেলে সাইফুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর শহরের নাজির শংকরপুর ভাঙ্গাগেট এলাকার সবজেল শেখ এর ছেলে নাদিম শেখ শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত দুই চোরের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করেন, মেহেদী হাসানের ইজিবাইক চালিয়ে নাদিম শেখ জীবিকা নির্বাহ করে আসছিল। গত শনিবার ১৭ অক্টোবর দুপুরে সে ইজিবাইক শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মুড়োলী হতে চাঁচড়া গামী রাস্তার উত্তর পাশের্^ বাইক স্ট্যান্ডের কাছে ইজিবাইক রেখে দুপুর আড়াইটার সময় দুপুরের খাবার খাচ্ছিল। আধা ঘন্টা অর্থাৎ ৩ টা পর্যন্ত খাবার খাওয়ার সময় দেখতে পান তার রাখা ইজিবাইক কে বা কারা চালিয়ে শংকরপুর ছোটনের মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। নাদিম শেখ সেখানে থাকা ইজিবাইক চালক জাহাঙ্গীর হোসেন, বেল্লাল হোসেনকে বিষয়টি জানিয়ে তারা ইজিবাইক নিয়ে ধাওয়া করে। এ সময় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় উক্ত ইজিবাইককে আটক করতে বলে, র‌্যাবের টিম উক্ত ইজিবাইক থামিয়ে রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম নামক দু’জনকে হেফাজতে নেয়। এ সময় তাদের দখল হতে দু’টি চাকু,১টি কাটিং প্লাস, মোবাইল এবং ইজিবাইক উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের গণপিটুনী দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে চুরি চেষ্টার অভিযোগে মামলায় রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।#

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর