বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২১ ফেব্রুয়ারির নিরাপত্তায় র‌্যাবের ২৮২৬ সদস্য

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৮ পিএম, ২০২২-০২-২০

২১ ফেব্রুয়ারির নিরাপত্তায় র‌্যাবের ২৮২৬ সদস্য

 

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এদিন দেশজুড়ে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন দুই হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য। সর্বমোট ৭০০টি টহল টিম সার্বক্ষণিক নির্ধারিত এলাকায় টহলরত থাকবে।র‌্যাব সদর দপ্তর জানায়, ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিক নিরাপত্তায় ঢাকায় টহল টিম থাকবে ৩২৩টি আর ঢাকার বাইরে থাকবে ৩৭৭টি। ঢাকায় এক হাজার ২২২ জন সদস্য ও ঢাকার বাইরে এক হাজার ৬০৪ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবেন। সব মিলিয়ে দেশজুড়ে র‌্যাবের ৭০০টি টহল টিম ও দুই হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের ভিভিআইপি স্কর্ট ৩৬টি ও মোটরসাইকেল টহল টিম থাকবে ৫৬টি। র‌্যাবের স্থাপিত নিজস্ব কন্ট্রোলরুম থেকে ৫০টি সিসিটিভির মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারি করা হবে।এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুটি অবজারভেশন পোস্ট, দুটি বোম্ব সুইপিং টিম, দুটি ডগ সুইপিং টিম নিয়োজিত রয়েছে।র‌্যাবের নিজস্ব গোয়েন্দা শাখার ২৩০ জন সদস্য ও স্পেশাল ফোর্সের ২৪ জনসহ সর্বমোট ২৫৪ জন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবেন। রোববার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। এছাড়া দিবসটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকবে নজরদারি। তিনি বলেন, সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে ও পোশাকধারী র‌্যাব সদস্যরা সারাদেশে শহীদ মিনার ও দিবস কেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। এছাড়া বোম্ব স্কোয়াড নিয়োজিত থাকবে এবং প্রস্তুত রয়েছে র‌্যাবের হেলিকপ্টারও। র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদারসহ সাইবার মনিটরিং করছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর