শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৩ পিএম, ২০২৩-০৩-০৯
আমাদের বাংলা নিউজ ডেস্কঃদুই সন্তান নাকানো লায়লা লিনা ও নাকানো জেসমিন মালিকাকে আপাতত বিদেশে নিয়ে যেতে পারবেন না জাপানি মা নাকানো এরিকো। এ সময়ের মধ্যে তারা যে যেভাবে থাকছেন সেভাবেই থাকবেন বলে আদেশ দিয়েছেন আদালত।জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের সঙ্গে তাদের সন্তানরা
৯ মার্চ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে করা আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।
এ সময় আপিল বিভাগ বলেন, সব সময় সব কিছুর সমাধান আদালতে হয় না। এই দুই শিশুর অভিভাবকই ডেসপারেট। বিষয়টা নিয়ে উল্টো আমরা বিপদে আছি।এর আগে, গত ২৯ জানুয়ারি দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দেন আদালত।
২০০৮ সালে বিয়ে করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফ। কিন্তু দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ২০২১ সালে ইমরান বড় দুই মেয়ে জেসমিন মালিকা (১২) ও নাকানো লায়লাকে (১১) নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।মেয়েদের জিম্মা পেতে ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে আসেন শিশুদের মা। এরপর শুরু হয় বাবা ও মায়ের আইনি লড়াই।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited