শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১১ পিএম, ২০২৩-০৩-০৬
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তাঁরাপাড়া জগদলে ‘সত্য পণ বিদ্যাপীঠের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।। সত্যপণ বিদ্যাপীঠের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান ও এড. তসলিম উদ্দীন। পঞ্চগড় শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি।এলাকার শিশু কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা,ব্যায়াম নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান করা হয়েছে বলে জানান, সত্যপণ বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি। সত্য পণ করো ধারণ, আগাও সত্যপথে, ভয় যেন ভয় পায়, তোমায় রুখিতে এই প্রতিপাদ্যে সত্যপণ জানা শিক্ষাশ্রম ট্রাস্ট কতৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে মূলত ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক স্কুল শেষে অর্থাৎ বিকাল ৩ টা থেকে বিনামূল্যে নৈতিকতা, খেলাধুলা ও ব্যায়াম শেখানো হবে। চৌদ্দ (১৪) জন শিশু শিক্ষার্থী নিয়ে কার্যক্রমে সুচনা করা হলো সত্যপণ বিদ্যাপিঠের।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের যে লক্ষ ও উদ্দেশ্য তা বাস্তবায়িত হলে এই এলাকার যুব সমাজ বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুন্দর সমাজ বিনির্মানে এরকম প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়কে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ...বিস্তারিত
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবণ্টন প্রক...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited