বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চায়ের দোকানদার আবুল ভুয়া সার্টিফিকেট বানিয়ে হলেন ফ্রেন্ডশিপ এনজিওর বস

শেখ মুজিবুর রহমান, উখিয়া :    |    ০৫:১৯ পিএম, ২০২৪-০১-০৪

চায়ের দোকানদার আবুল ভুয়া সার্টিফিকেট বানিয়ে হলেন ফ্রেন্ডশিপ এনজিওর বস

সম্প্রতি ফ্রেন্ডশিপ এনজিওর হাসপাতাল প্রজেক্টের সুপারভাইজার আবুল হাসান মামুনের বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেটে চাকরি,কর্মীর টাকা আত্মসাৎসহ অভিযোগের পাহাড়। তার সহকর্মীরা বলেন, তিনি নোয়াখালীতে ছিলেন চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের অন্যতম সদস্য।স্থানীয় প্রশাসন তৎপর হলে বন্ধ হয়ে যায় সিন্ডিকেট বাণিজ্য। গত সেপ্টেম্বর কক্সবাজারেও তার একটি চোরাই মোটরসাইকেল কক্সবাজার থানা পুলিশের হাতে আটক হয়। রোহিঙ্গা আসার পর ব্যবসার উদ্দেশ্য স্ত্রীসহ আসেন কক্সবাজারে।খুঁজতে থাকেন চাকরি,২০২০ সালের পরে হোপ ফাউন্ডেশনে স্ত্রীর চাকরি হলেও বেকার থাকেন তিনি। পরে ফ্রেন্ডশিপ এনজিওর কর্মকর্তার সাথে আঁতাত করে ভুয়া সার্টিফিকেট বানিয়ে বনে যান সুপারভাইজার একই এনজিওতে স্ত্রীকে পাইয়ে দেন মিডওয়াইফ ইনচার্জের চাকরি। খোঁজ নিয়ে জানা যায়, গত ৬মাস আগেও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সন্নিকটে "সেভেন ক্যান্ডেল" নামক একটি কুলিং কর্নার করতেন মামুন। তার কুলিং কর্নারে আসা যাওয়ার সুবাদে সখ্যতা গড়ে তোলেন বিভিন্ন এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। সুচতুর মামুন বহিরাগত এসব এনজিও কর্মকর্তাদের সখ্যতাকে কাজে লাগিয়ে শুরু করেন ফ্রেন্ডশিপে বহিরাগতদের নিয়োগ বাণিজ্য। শুরুতে সুবিধা করতে না পারলেও পরে সফলও হন তিনি। নোয়াখালী ফেনীসহ বিভিন্ন স্থান থেকে বহিরাগতদের মোটা অংকের চুক্তিতে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও আছে। এ সময় মামুন ফ্রেন্ডশিপ এনজিওতে উচ্চ পদে তার বেশ কয়েকজন আত্মীয়-স্বজন আছে বলে জাহির করেন তিনি। সম্প্রতি ইউএনএফএ'র একটি প্রজেক্ট হোপ ফাউন্ডেশন বাস্তবায়নের মেয়াদ শেষ হলে ফ্রেন্ডশিপ এনজিওকে দেওয়া হয়। সেই প্রজেক্টেও ১০৫ জন স্থানীয় কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ আছে। সেখানেও বহিরাগতদের ট্রাম্প কার্ড মামুন নিয়োগ বাণিজ্য করে রোহিঙ্গা ক্যাম্প খ্যাত ইউরোপে নিয়ে আসেন। মামুন নিজেও কুলিং কর্নার ছেড়ে ভুয়া সার্টিফিকেট বানিয়ে হয়ে যান সুপারভাইজার, স্ত্রী শিরিনা মাহমুদকে বানিয়ে দেন মিডওয়াইফ ইনচার্জ। এ নিয়ে হোপ ফাউন্ডেশনে একই প্রজেক্টে কর্মরতদের মধ্যে অসন্তোষ বিরাজ করলেও মামুন কৌশলে সবকিছু তার নিয়ন্ত্রণে আনেন। তার পূর্বের প্রতিষ্ঠানের সহকর্মী শিরিন জানান, মামুন  ২০২১ সালে হাইকোর্টে রিট করবে বলে বিভিন্ন মিডওয়াইফ থেকে  কয়েক  লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি আরো বলেন, তাকে ম্যানেজ করতে না পারলে ফ্রেন্ডশিপ এনজিওতে চাকরি পাবো না। বিভিন্ন পদের কর্মীর বেতন কমিয়ে মামুনের বেতন ২৩ হাজার থেকে ৫৭ হাজার বাড়িয়ে নেন বলে জানান তিনি। এসব বিষয়ে অভিযুক্ত আবুল হাসান মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, কল রিসিভ করেন সাংবাদিক টের পেয়ে লাইন কেটে দেন। ফ্রেন্ডশিপ এনজিওর প্রজেক্ট ম্যানেজার ডাক্তার আশিক আনোয়ারকে মামুনের অপকর্মের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে বলেন, "আমাদের নতুন নিয়ম হয়েছে আমি এই বিষয়ে কোন তথ্য দিতে পারবো না, আমাদের কমিউনিকেশন অফিসার জুনায়েদ আলী শাকির নাম্বার আপনাকে এসএমএস করে দিচ্ছি" আবার মামুনের ভুয়া সার্টিফিকেটের বিষয়ে নিশ্চিত হতে এইচ আরে'র তথ্য চাইলে না দিয়ে জুনায়েদ আলী শাকির সাথে কথা বলতে বলেন। পরে মুঠোফোনে জুনায়েদ আলী শাকির সাথে যোগাযোগ হলে তিনি এসএ টিভির সাবেক সাংবাদিক পরিচয় দেন এবং মামুনের বিষয়ে অভিযোগগুলো হোয়াটসঅ্যাপে দিতে বলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর