শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:০০ পিএম, ২০২১-১২-১৫
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী ও আকর্ষণীয় স্থান।
মঙ্গলবার সকালে তুরস্কের আংকারায় ‘দি ইকনমিক পলিসি রিসার্চ ফাউন্ডেশন অব টার্কি (টেপাভ)’ আয়োজিত ‘বাংলাদেশ-তুরস্ক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন ও গত এক দশকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, বর্তমান বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তুরস্কসহ যেকোনো দেশ বিনিয়োগের এই লাভজনক সুযোগ নিয়ে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের অংশীদার হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী এ গোলটেবিল আলোচনায় জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক, বাংলাদেশের উন্নয়ন ও তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে টেপাভ-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এসময় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited