শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৪ পিএম, ২০২৬-০৪-২৫
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মোল্লা বাড়ী জামে মসজিদের পুর্বপার্শ্বে প্রায় ৩৫ মিটার রাস্তা নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করে দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে (২৪ এপ্রিল ২০২৬), শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হোসেনপুর মোল্লা বাড়ী জামে মসজিদের পুর্বপার্শ্বে প্রায় ৩৫ মিটার রাস্তা পরিদর্শন করেন। পরিদর্শনে হাজী আব্দুস সাত্তার দেখতে পান প্রায় দেড় মিটার প্রস্ত ও ৩৫ মিটার দৈর্ঘ্য রাস্তাটির উভয়পার্শ্বে বাড়িগুলো উচু হওয়ায় বৃষ্টির পানি ভর্তি হয়ে থাকে। বৃষ্টির পানি থাকায় অত্র এলাকার জনসাধারণের ভোগান্তি পোহাতে হয়। ভোগান্তি থেকে জনগণকে রক্ষা করতে নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার। (২৫ এপ্রিল ২০২৬) থেকে হোসেনপুর মোল্লা বাড়ীতে প্রায় ৩৫ মিটার রাস্তার মাটি ভরাট কাজ শুরু হয়। রাস্তাটি ব্যবহারের উপযুক্ত করতে সমুদয় অর্থ বহন করবেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার। এসময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানব সেবার জন্য সবারি উচিৎ সাদ্য অনুযায়ী মানুষের পাশে দাড়ানো। চারিদিকে নানা সমস্যা সরকারের একার পক্ষে সম্ভব না সকল সমস্যা দূর করা। সেজন্য বিত্তবানদের উচিৎ সকল সমস্যায় মানুষের পাশে দাড়ানো।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited