বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো চার পাচারকারি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০৬ পিএম, ২০২৬-০১-১৭

৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো চার পাচারকারি

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার খারাংখালি এলাকা থেকে ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মাদকবিরোধী বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উখিয়ার ৬৪ বিজিবি। তবে এই ঘটনায় জড়িত চারজন পাচারকারির কাউকেই আটক করা যায়নি। বিজিবি জানিয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারাংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৪ থেকে ৩০০ গজ দক্ষিণ দিকে এবং বিওপি থেকে দেড় কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার ইলিয়াসের বাড়ি সংলগ্ন স্থানে অবস্থান নেয়। ভোর রাত (১৭ জানুয়ারি) ৩টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির দাবি, চোরাকারবারীরা বিজিবি টহল দলের চ্যালেঞ্জ উপেক্ষা করে তাদের দিকে তিন রাউন্ড ফায়ার করে। প্রতিউত্তরে বিজিবিও তাদের দিকে এক রাউন্ড ফায়ার করে। বিজিবির সশস্ত্র বাধার মুখে চোরাকারবারিরা সাঁতরে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে নীল রংয়ের ২টি প্লাস্টিকের বস্তার ভিতরে স্কচ টেপ দিয়ে মোড়ানো খাকি রংয়ের বায়ুরোধী ২০টি প্যাকেটে ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। তবে দীর্ঘ তল্লাশির পরও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। বিজিবি দাবি করছে, ওই এলাকায় পলায়নরত চোরাকারবারিদের ধরতে চিরুনি অভিযান করা হলেও রাতের অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিজিবির উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবির এই ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর