শিরোনাম
শফকত সাদিয়া আহমেদ | ০৬:৩৮ পিএম, ২০২৬-১০-৩১
প্রতীকী ছবি
চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি লরির ধাক্কায় প্রাণ হারান তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ইদুলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নুরুল হুদা ভূঁইয়া, মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে।
তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, নুরুল হুদা তার ভাইয়ের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।
অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। শুক্রবার রাতে ইদুলপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় লরি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরিটি শনাক্তের চেষ্টা চলছে
মো. আরফান উদ্দীন : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মো. নাসির উদ্দিনকে ঘি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া: কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্à...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited