শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ১১:০৩ পিএম, ২০২৫-১১-১০
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় শহরের ফিসারীঘাট শান্তিনগর এলাকার ফিসারী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করীম (এনডি) বিএন উপস্থিত ছিলেন।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মো. রহমতুল্লাহ এর সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম, রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরীয়ত উল্ল্যাহ ও কাঠালতলী নূরানী তা'লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল হাশেম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, “পবিত্র কুরআনের হাফেজরা সমাজে নৈতিকতা, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে পারেন। ইসলামী শিক্ষা ও আদর্শের মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে হাফেজ মো. আব্দুল কাদের বলেন, প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে জেলার প্রতিভাবান হাফেজদের সম্মান জানানো হয় এবং নতুন প্রজন্মকে কুরআন চর্চায় উৎসাহিত করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited