শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৩ পিএম, ২০২৬-০৯-৩০
হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সাম্প্রতিক ট্রলারডুবির ঘটনায় নিহত হোমনা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা হেলাল মিয়া, তার মেয়ে সামিয়া, ছেলে সজীব ও শামীম এবং হেলাল মিয়ার ফুফু রায়েশা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নৌপথের নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘারমোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, চান্দেরচর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকà§...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারা সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী সাত ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited