বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামের নুনখাওয়ায় অসহায় বৃদ্ধ দম্পতি: মাথার ওপর নেই নিরাপদ ছাউনি, চরম দুর্ভোগে দিন কাটছে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০২ পিএম, ২০২৬-০৭-২৫

কুড়িগ্রামের নুনখাওয়ায় অসহায় বৃদ্ধ দম্পতি: মাথার ওপর নেই নিরাপদ ছাউনি, চরম দুর্ভোগে দিন কাটছে

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরপাটতলা উচ্ছ গ্রামের বাসিন্দা প্রায় ৭৮ বছর বয়সী মোঃ গুলজার আলী ও তার প্রায় ৭০ বছর বয়সী স্ত্রী দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছেন। বার্ধক্য, দারিদ্র্য ও নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিটি দিনই তাদের কাছে যেন এক কঠিন সংগ্রামের নাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃদ্ধ দম্পতির বসবাসের একমাত্র ঘরটি অত্যন্ত জরাজীর্ণ। টিনের ছাউনি ও ঘরের কাঠামো নষ্ট হয়ে বিভিন্ন স্থানে বড় বড় ফাঁক সৃষ্টি হয়েছে। একসময় পলিথিন দিয়ে ছাউনি ঢেকে বৃষ্টির পানি ঠেকানোর চেষ্টা করা হলেও দীর্ঘদিনের রোদ, বৃষ্টি ও ঝড়ে সেটিও ছিঁড়ে গেছে। বর্তমানে সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, বিছানাপত্র ভিজে যায় এবং রাত কাটাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঝড়-বৃষ্টির সময় যেকোনো মুহূর্তে ঘরটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মোঃ গুলজার আলীর দুই ছেলে থাকলেও তারা নিয়মিত বাবা-মায়ের ভরণপোষণ বা খোঁজখবর নেন না। ফলে জীবনের শেষ বয়সে চরম অসহায় অবস্থায় দিন কাটছে বৃদ্ধ দম্পতির। বর্তমানে তারা নিজেদের কোনো জমিতে নয়, অন্যের জমিতে বহু বছর ধরে একটি অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করছেন। নিজেদের নামে কোনো নিরাপদ বসতভিটা না থাকায় তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসহায় এই বৃদ্ধ দম্পতির বিষয়টি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত তারা কোনো সরকারি ঘর বা উল্লেখযোগ্য সরকারি সহায়তা পাননি। ফলে মানবেতর জীবনযাপন করেই দিন কাটাতে হচ্ছে তাদের।

এলাকাবাসীর দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে বৃদ্ধ দম্পতির জন্য জরুরি ভিত্তিতে একটি টেকসই সরকারি ঘর, খাদ্য সহায়তা, বয়স্ক ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হোক। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অসহায় এই বৃদ্ধ দম্পতির জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবেন, যাতে জীবনের শেষ সময়ে তারা অন্তত একটি নিরাপদ আশ্রয় ও মানবিক পরিবেশে বসবাস করতে পারেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর