শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪০ পিএম, ২০২৬-০১-১২
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চলতি মাসের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যার কথা শুনেছেন। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাস কুয়েত জানিয়েছে, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে জানুয়ারি ২০২৬-এর গণশুনানি ১১ জানুয়ারি দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited