বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নানান দূর্ভোগে কর্মজীবি মানুষের আহাজারি

লাকসাম প্রতিনিধি ::    |    ০৬:১২ পিএম, ২০২১-০৮-০১

কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নানান দূর্ভোগে কর্মজীবি মানুষের আহাজারি

কুমিল্লার লাকসাম-নোয়াখালি আঞ্চলিক লিক মহাসড়কসহ বিভিন্ন উপজেলার সংযোগ সড়কগুলোতে নানাহ দূর্ভোগের স্বীকার হয়ে শনিবার দিনরাত কয়েকহাজার কর্মজীবি নারী-পুরুষের আহাজারি-আর্তনাত যেনো এলাকার আকাশ বাতাস ভারি করে তুলেছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৯ম দিনে ঢাকা-লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসহ আশেপাশে উপজেলারগুলোর সংযোগ সড়কগুলোতে গণপরিবহন ছাড়া চাপ বেড়েছে সবধরনের যানবাহনের। বেড়েছে শহরমুখী কর্মজীবি ও সাধারণ মানুষের চলাচল। স্বাস্খ্যবিধি মানছে না কেহই। সরকার দেশব্যাপী গার্মেন্টসসহ কলকারখানা ১লা আগষ্ট থেকে খোলার ঘোষনা দিলে শনিবার ভোর থেকে রাত পর্যন্ত ওই সড়কগুলোতে লকডাউনেও বাড়ছে পরিবহন এবং নানাহ ভোগান্তির শিকার হয়ে  চাকুরীজীবি নারী-পুরুষ ফিরছেন শহরের দিকে। তবে রবিবার সকাল থেকে হঠাৎ করে কিছু কিছু গণপরিবহন চলতে থাকায় স্বস্তি ফিরে আসে কর্মজীবি মানুষের। 
শহরমুখী একাধিক যাত্রী জানায়, এ অঞ্চলে গণপরিবহন ছাড়া সবইতো চলছে। দোকানপাট খোলা, কাঁচা বাজার ও খাবার দোকান খোলা, সাধারণ নারী-পুরুষ অবাধে হাটে বাজারে ও সড়কে চলাচল করছে। গ্রামগঞ্জে পাড়ামহল্লায় মানুষের যেনো মিলন মেলা। সরকার হঠাৎ করে শুক্রবার ঘোষনা করলো রবিবার থেকে গার্মেন্টস ও কল করখানা খোলা। সরকারের এ আত্মঘাতি সিদ্ধান্ত আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আমরা কোরবানী ঈদে বাড়ী এসেছি। ঢাকাসহ বিভিন্ন শহরে আমাদের কর্মস্থল। এখন আমরা কি ভাবে কর্মস্থলে যোগ দিবো। তারপরও আমরা কেউ কেউ মনোহরগঞ্জ থেকে প্রতিজন ১’শ টাকা দিয়ে এসেছি। লাকসাম থেকে কুমিল্লা বিশ^রোড পর্যন্ত প্রতিজন ২’শ টাকা দিয়ে সিএনজি করে যেতে হচ্ছে। এরপর আল্লাহ ভালো জানেন রাজধানী ঢাকায় কি ভাবে পৌঁছবো। তার উপর পথে পথে নানাহ ভোগান্তিতো আছেই। শুধুমাত্র জীবন জীবিকার স্বার্থে এবং চাকুরী রক্ষাতে এ মহা দূর্ভোগ শিকার করেই আজ কর্মস্থ’লে যেতে হচ্ছে আমাদের। অথচ হাট-বাজারগুলোতে পুরষের চাইতে মহিলাদের অবাধ চলাচল। কে করোনা আক্রান্ত কে নেই সেটা বুঝারও উপায় নেই। মনে হচ্ছে এ অ লে করোনা নামক কোন উপসর্গ বলতে কিছুই নেই। 
সূত্রগুলো আরও জানায়, এ অ লের প্রধান প্রধান সড়ক ও হাটবাজারগুলোতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অবাধে ঘুরাফেরা করছে। তাতে কোন বাধা নেই। জনৈক ভুক্তভোগী দুঃখ করে বলেন, সংসার চালাতে হাতে কোন টাকা নেই। চাকুরীতো রক্ষা করতে হবে। তাই জীবনের ঝুঁকি নিয়ে নানাহ দূর্ভোগের মাঝে কর্মস্থলে যাচ্ছি। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টিও থামাতে পারেনি কর্মস্থলে যাওয়া নারী-পুরুষগুলোকে। ওই আঞ্চলিক মহাসড়কের অলিগলিতে মানুষের অবাধ চলাচল আর ছোটখাটো পরিবহন আগের দিনগুলো থেকে আজ অনেকগুন বেড়ে গেছে। স্থানীয় প্রশাসনের কঠোর তৎপরতা থাকা শর্তেও সরকারের কঠোর নির্দেশনা মানছে না কেহই। সাধারণ মানুষের অবাধ চলাচলে স্বাস্থ্যঝুঁকি আগের তুলনায় এখন অনেকটাই বেড়ে গেছে। ফলে করোনা পরিস্থিতি আগামী দিনগুলোতে মারাত্মক অবনতি ঘটার আশংকা করছেন কেউ কেউ। 
অপরদিকে সরকার লকডাউনের ৯ম দিনে নানাহ ভোগান্তির শিকার হয়ে কর্মজীবি নারী-পুরুষ রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে ছুটে চলেছে। রাস্তার কখনো রিক্সা, সিএনজি, পিকআপ, এম্বুলেন্স, ভ্যানলরি, মটর সাইকেল এবং কেউ কেউ পায়ে হেটেও বাড়ী থেকে কর্মস্থলে যাচ্ছেন। তবে লকডাউনে গণ পরিবহন বন্ধ থাকায় শনিবার দিনরাত বেশির ভাগ মানুষেই রিক্সায় করে গন্তব্যে যেতে দেখা যায়। আগেতো লকডাউনে নানাহ গাড়ী পাওয়া যেতো আজ তাও নেই। সরকার কর্মজীবি মানুষের গন্তব্যে যাওয়ার সুযোগ দিলে, আমাদের আজ এ ভোগান্তির শিকারে পড়তে হতো না। তবে রবিবার সকাল থেকে এ পরিস্থিতির কিছুটা উন্নতি এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর