শিরোনাম
যশোর জেলা প্রতিনিধি | ০৭:০৭ পিএম, ২০২২-১০-০৫
যশোর অভয়নগর উপজেলা এলাকায় সিয়াম (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৩ অক্টোবর দুপুরে উপজেলার নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয় সিয়াম। পথিমধ্যে তার বাড়ির পাশের সমবয়সী (সিয়াম নামে) একটি ছেলের সাথে দেখা হয়। যশোর শহরে আসার কথা বলে তার কাছে বেডিং রেখে চলে যায়। এরপর থেকে সিয়াম নিখোঁজ রয়েছে। নিখোঁজ সিয়াম অভয়নগর উপজেলার বেঙ্গলগেট, নওয়াপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। নওয়াপাড়া শহরস্থ ইহইয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজী শাখার শিক্ষার্থী। ৪ অক্টবর নিখোঁজ সিয়ামের পিতা আমিনুর রহমান অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানাযায়,অসুস্থতাজনিত কারণে সিয়াম মাদ্রাসা থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসে। এরপর গত ৩ অক্টবর দুপুরে উপজেলার বেঙ্গলগেট, নওয়াপাড়া নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে তার বাড়ির পাশের সমবয়সী (সিয়াম নামে) একটি ছেলের সাথে দেখা হয়। যশোর শহরে আসার কথা বলে তার কাছে বেডিং রেখে চলে যায়। এরপর থেকে সিয়াম নিখোঁজ রয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদের মুঠোফোন একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited