শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম : | ০৭:০১ পিএম, ২০২১-০৭-৩১
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর রশিদেরঘোনা এলাকায় যাতায়াতের রাস্তা কেটে যাতায়াতে প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর এই পথে যাতায়াতে বেড়েছে দুর্ভোগে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে অভিযোগ করেছে স্থানীয় ভূক্তভোগীরা। অভিযোগকারীকে অভিযে াগ তুলে নিতে নানা ভাবে হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হারুন ওরফে হারুন মাঝি আধুনগর ৪নং ওয়ার্ড আদর্শ পাড়ার বাসিন্দা। সূত্র মতে, হারুন রশিদেরঘোনা শাহ্ বদিউর রহমান সড়কে পাগলীরছড়া খালের ব্রীজ সংলগ্ন চলাচলের রাস্তা কেটে জমি বানানো এবং রশিদেরঘোনা পুলের গোড়া সংযোগ সড়কে মাছের প্রজেক্ট করে রাস্তয় কাদা মাটি ফেলে ক্ষেত রোপণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা জনু সওদাগর, প্রবাসী জিয়াবুল সহ এলাকাবাসী জানান, “হারুন মাঝির সামাজিক অত্যাচার ও জুলুমে এলাকাবাসী অতিষ্ঠ। সে নেশা করে এবং মাদকসেবীদেরকে নিয়ে এলাকার গরীব অসহায়দের জায়গা-জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বাবু শিবু রঞ্জন পাল প্রতিবেদককে জানান, হারুন মাঝি দুষ্টপ্রকৃতির লোক। আমি বিগত পাঁচ বছর পরিষদের দায়িত্ব পালন শেষ করার সময়ে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। জানা যায়, সে এলাকার জনসাধারণকে ফাঁদে আটকিয়ে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে জায়গা-জমি দখল করে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited