শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৮:১৬ পিএম, ২০২০-১১-১৭
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আবদুস সালাম (৪১) নামের এক কৃষি ক্ষেতের শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে থানা পুলিশ উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামের পশ্চিমের হাওরে ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত আবদুস সালাম দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের মৃত মমশ্বর আলীর পুত্র। তিনি দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল গনির বাড়ির কৃষি ক্ষেতের শ্রমিক হিসেবে কাজ করতেন। তারই নিকট
আত্মীয়। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী আবদুল গনির এক নিকটাত্মীয়কে বিয়ে করে স্ত্রী, দুই কন্যা ও একমাত্র ছেলেকে নিয়ে প্রায় ২৫ বছর ধরে ওই বাড়িতে বসবাস করে প্রবাসীর কৃষি ক্ষেতের শ্রমিক ও বাড়িঘর দেখাশুনা করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় পরিবারের কাছে গ্রামের মড়ল বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে আর ফিরেননি। রাত গভীর হওয়ার পর আবদুস সালাম নিজ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোজাখোজি করেও পায়নি।
মঙ্গলবার ভোরে গ্রামের পশ্চিমের ধানক্ষেতে আবদুস সালামের রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হলে সকালে ঘটনাস্থলে যান এডিশনাল এসপি সাহেব আলী পাঠান, ছাতক-দোয়ারার সার্কেল বিল্লাল হোসেন, দোয়ারা থানার ওসি নাজির আলম। দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে থানার ওসি নাজির আলম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited