বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আক্কেলপুরে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু,আহত ৩

সংবাদদাতা, আক্কেলপুর (জয়পুরহাট) :    |    ০৪:৫৭ পিএম, ২০২০-০৮-১৮

আক্কেলপুরে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু,আহত ৩

জয়পুরহাটের আক্কেলপুরে ভটভটি উল্টে বাবু হোসেন (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পৌর সদরের বেলকুন্ডি গ্রামের ইসমাইল সরদারের ছেলে। এ সময় আরও ৩ জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি উপজেলার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর চারমাথা নামক স্থানে ঘটেছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গরু ব্যবসায়ী বাবু হোসেন (৪৫) ৫ জন সহযোগীসহ গরু ক্রয়-বিক্রয় করার জন্য ভটভটিযোগে জেলার পাঁচবিবি গরুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে উপজেলার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর চারমাথা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে সাইড দিতে গেলে রাস্তার পার্শ্বে ভটভটি উল্টে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
প্রত্যক্ষদর্শী শহীদুল বলেন, গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী নিজাম উদ্দিনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং অপর ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসময় চালক হাফিজার অক্ষত থাকায় ভটভটি’টি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান বলেন, বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে জেনেছি এবং ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর