শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৪ পিএম, ২০২৫-১০-২৬
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভূমি অফিসে মানুষ নানা ধরনের হয়রানির শিকার হন। এজন্য ভূমি সেবা অনলাইনে প্রদান করে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ডিসেম্বর থেকে পাঁচটি অনলাইনভিত্তিক সেবা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সৎ ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা শুধু ভূমি মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ অন্যান্য অংশীদারদের সহায়তা অত্যন্ত প্রয়োজন।
সচিব আজ রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এএলএএমএস)-এর সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডিকেএমপি ও উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী।
সালেহ আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে অনেক কাজ করেছি, তবে আরও অনেক কাজ বাকি। সবচেয়ে বড় কাজ হচ্ছে জরিপ। ভূমি সংক্রান্ত মামলার প্রায় ৮০ শতাংশই জরিপকেন্দ্রিক। অভিযোগের তীর আমাদের দিকেই আসে। মানুষ ভূমি অফিসে হয়রানির শিকার হন-এটা আমরা স্বীকার করি। তাই ভাবছি, কীভাবে ঘরে বসেই সেবা নিশ্চিত করা যায়। তাহলেই অফিসকেন্দ্রিক হয়রানি কমবে।
তিনি বলেন, সিএস জরিপ করতে ৫২ বছর লেগেছিল। এখন জরিপে এত সময় লাগবে না। জোনিং করা হয়েছে। বালুমহালের জন্য আলাদা ইউনিট গঠন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। বালুমহল নিয়ে সব অপরাধ বন্ধ না হলেও অনেকটাই কমে এসেছে।
তিনি আরও বলেন, সব অভিযোগ ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে আসে। ভূমি সেবার বিভিন্ন পর্যায়ে দালাল রয়েছে। কিন্তু ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না-আইন মন্ত্রণালয়ও করে। বিশেষ করে দলিল সংক্রান্ত বিষয়ে। ভূমি সংক্রান্ত প্রায় ১০ লাখ মামলা রয়েছে সারা দেশে। প্রতিদিন কয়েক হাজার মামলা হয়। শুরুতে খারাপ লাগত, এখন আর লাগে না।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited