বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:৪১ এএম, ২০২৬-০১-২৯

কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত

কলম্বিয়ায় একটি প্লেন দুর্ঘটনায় এক আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন। বোগোতা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে কলম্বিয়ার এক আইনপ্রণেতাসহ ১৫ জন যাত্রী বহনকারী একটি টুইন-প্রোপেলার প্লেন বিধ্বস্ত হয়। এতে যাত্রী এবং ক্রুসহ সব আরোহী প্রাণ হারান। খবর এএফপির। কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে প্লেনটি উড্ডয়ন করেছিল এবং দুপুরের দিকে ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিমানের কোনো আরোহীই বেঁচে নেই। স্থানীয় পত্রিকা সেমানাকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর সান্তান্দা রাজ্যের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভে পেট্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এক কলম্বিয়ান আইনপ্রণেতা এবং আইনসভার এক প্রার্থী ওই প্লেনে ছিলেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। নিহতদের মধ্যে ছিলেন কলম্বিয়ার চেম্বার অব ডেপুটির সদস্য ৩৬ বছর বয়সী প্রতিনিধি ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো। কুইন্টেরোর দল তাকে ‌‘তার সমর্থকদের প্রতি নিবেদিতপ্রাণ নেতা’ হিসেবে বর্ণনা করেছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর