শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:৫৫ পিএম, ২০২৬-০৭-০৯
ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) করা আবেদন নাকচ করেছে ফিফা। ফলে ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল ওলিসের হলুদ কার্ড বহাল থাকছে।
প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাতিয়াস গালারজার সঙ্গে সংঘর্ষের জেরে হলুদ কার্ড দেখেন ওলিসে। রিপ্লেতে দেখা যায়, তিনি প্রতিপক্ষের জার্সি ধরেছিলেন।
তবে গালারজা মুখ চেপে মাটিতে পড়ে গেলে রেফারি অলিজেকে সতর্ক করেন।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল এফএফএফ।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারাইন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলতে দেওয়ার পর ফরাসি কর্তৃপক্ষও নিজেদের আবেদনের পক্ষে যুক্তি দেখিয়েছিল। কিন্তু ফিফা সেই আবেদন গ্রহণ করেনি।
বুধবার (৮ জুলাই) সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বলেন, ওলিসের হলুদ কার্ডের বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। বুধবার সকালে ফিফার কাছ থেকে আমরা সিদ্ধান্ত পেয়েছি যে, তার হলুদ কার্ড বহাল থাকবে।'
ফলে বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওলিসকে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।
এদিকে কুঁচকির চোটে প্যারাগুয়ের বিপক্ষে না খেলা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনিকে নিয়ে আশাবাদী দেশম।
তিনি বলেন, 'সে এখন অনেক ভালো অনুভব করছে। আজ অনুশীলনে অংশ নিতে পারে। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। দলের বাকি সবাই প্রস্তুত আছে।'
এছাড়া প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্যকে ঘিরে আলোচনায় থাকলেও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশম।
তিনি বলেন, 'কিলিয়ান ভালো আছে। যা হয়েছে, তা নিয়ে আর ফিরে তাকাতে চাই না। মানসিক ও শারীরিকভাবে সে খুবই শক্ত। আগামীকালের ম্যাচেই তার পুরো মনোযোগ।'
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : শুরুতেই হতাশা। একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited