বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

ষ্টাফ রিপোর্টার :    |    ০৩:৪৫ পিএম, ২০২৫-১১-১১

বারইয়ারহাটে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের বারইয়ারহাটে ২৮ কোজি গাঁজা উদ্ধারপূর্বক ০৫জন মাদক কারবারি’কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।

আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বসুদুহিতা গ্রামের আব্দুল খালেকের ছেলে গাড়ী চালক ইয়াছিন আরাফাত (২৬), একই গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ মিঠু (২৮), কৃষ্ণপুর গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ জসিম উদ্দিন(৩৯), লতিবপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাজিব (২৭), দেওপাড়া গ্রামের মোঃ অজিউল্লা'র ছেলে মোঃ শুভ (২৪)।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক কারবারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা হতে কক্সবাজারের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস যোগে মাদক পরিবহন করে আসছে। এমন  তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট পৌরসভার খাঁনসিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে একটি মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসের পিছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২টি সাদা রংয়ের প্লাটিকের বস্তা হতে ২৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ০২ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর