বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

‘আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ’ ২০২২-এ এমআইএসটির তৃতীয় স্থান অর্জন

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৫৭ এএম, ২০২২-০৮-০৮

‘আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ’ ২০২২-এ এমআইএসটির তৃতীয় স্থান অর্জন

 তুরস্কের ইস্তাম্বুুলে চলতি মাসের ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি)’র উদ্যোগে আয়োজিত আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২২-এ “বাংলাদেশের এমআইএসটি মঙ্গল বারতা” দল তৃতীয় স্থান অর্জন করেছে।

আইএসপিআরের এক খবরে আজ জানানো হয়, দলগুলোকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং স্পেস ক্যাম্প তুরস্ক, ইজমিরে তিনদিনের স্পনসরড প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের মোট ২১টি দল হতে বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, ভারত, পোল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে ১৪টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। 

ফাইনাল প্রতিযোগিতায় ২০০ জনেরও বেশি দলের সদস্য অংশগ্রহণ করে। প্রতিটি দলকে চারটি মিশনে অংশগ্রহণ করতে হয়েছে, যেখানে মঙ্গল পৃষ্ঠ, চাঁদের পৃষ্ঠ এবং পৃথিবী পৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। 

“এমআইএসটি মঙ্গল বারতা”র সদস্য হিসেবে নয় জন ছাত্র এবং দুইজন প্রশিক্ষক চূড়ান্তপর্বে অংশগ্রহণ করেন। দলটি সিএসই বিভাগ থেকে শাফায়েতুল, তারিকুল, রিয়াসাত, রাশিদ, শায়েরী ও শান্তনা এবং এমই বিভাগ থেকে নাহীন, ফাহিম ও জামিউলের সমন্বয়ে গঠিত। 

সিএসই বিভাগের প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, এবং যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক শাহ মো. আহসান সিদ্দিক সার্বিকভাবে দলটির তত্ত্বাবধায়ন করেন।
উল্লেখ্য যে, “এমআইএসটি মঙ্গল বারতা” টিমটি ২০২১ সালে দ্য মারস সোসাইটি , ইউটিএইচ , ইউএসএ’র উদ্যোগে আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্লোবাল চ্যাম্পিয়নশীপ অর্জন করে।

এমআইএসটি’র (মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান “এমআইএসটি মঙ্গল বারতা” দলের প্রধান পৃষ্ঠপোষক, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক, এবং এমই বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মো.ওমর ফারুক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 
এবং সেনা কল্যাণ সংস্থা তুরস্কের ইস্তাম্বুলে এআরসি ২০২২-এ অংশ গ্রহণের জন্য স্পন্সর করেছে।

রিটেলেড নিউজ

ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ

ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ

আমাদের বাংলা ডেস্ক : : ভারতে হোয়াটসঅ্যাপের জন্য শুরু হয়েছে এক কঠিন সময়। এই দেশেই অ্যাপটির সবচেয়ে বড় বাজার। সেখানেই এখন স...বিস্তারিত


হোয়াটসঅ্যাপে কে আপনার স্ট্যাটাস রিশেয়ার দেবে নিজেই ঠিক করুন ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার।

হোয়াটসঅ্যাপে কে আপনার স্ট্যাটাস রিশেয়ার দেবে নিজেই ঠিক করুন ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার।

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার। এবার মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং ...বিস্তারিত


ভোক্তা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ

ভোক্তা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়...বিস্তারিত


ফেসবুকে ছবি পোস্ট করলেও মিলবে ডলার!

ফেসবুকে ছবি পোস্ট করলেও মিলবে ডলার!

আমাদের বাংলা ডেস্ক : : বিথী আক্তার : এখন থেকে ফেসবুকে নতুন করে মিলবে না ইনস্ট্রেম এডস, রিলিস কিংবা পারফরমেন্স বোনাস রেভিন...বিস্তারিত


আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

আমাদের বাংলা ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও স...বিস্তারিত


ইন্টারনেট বন্ধের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা: নাহিদ

ইন্টারনেট বন্ধের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা: নাহিদ

আমাদের বাংলা ডেস্ক : : ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর