বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

অটিজম বিষয়ে বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:০৪ পিএম, ২০২৩-০৩-৩০

অটিজম বিষয়ে বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় এবার পাঁচটি ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠান বিশেষ সম্মাননা পাচ্ছে। আগামী ২ এপ্রিল অটিজম সম্মাননা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এ সময় সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আলী আশরাফ খান খসরু এবং সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল (রোববার) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রধান অতিথি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ অতিথি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি (৩ জন)

‘এ’ ক্যাটাগরিতে এনডিডি ট্রাস্ট আয়োজিত শেখ মুজিবুর রহমানের শৈশবকালের ওপর রচনা লিখন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন আবদুল্লাহ আল নাফি অন্তর। এছাড়া তিনি অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা করেন।

আরটিভির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফাবলিহা আজিম এবং ২০২২ সালে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁকা ছবি স্থান পাওয়া মো. তাইফ মোস্তফা।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠান (৩টি)

‘এ’ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছে-তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা (টিপিপিএস), নওগাঁর আমবাটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও আদিতমারি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন ব্যক্তি (৩ জন)

মো. জিয়াউল হক, ডা. মো. জাকির হোসেন ও অধ্যাপক ডা. শাহীন আখতার ‘এ’ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল পিতামাতা (২ জন)

‘এ’ ক্যাটাগরিতে নুসরাত শারমিন এবং ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি সম্মাননা পাচ্ছেন।

কেয়ারগিভার (২ জন)

মোছা. সোনিয়া আক্তার ও মনিকা মারীয়া রোজারিও ‘এ’ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর