বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের এক পৌরসভা ও ১২ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:৩১ পিএম, ২০২১-০৯-২০

চট্টগ্রামের এক পৌরসভা ও ১২ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

বোয়ালখালী পৌরসভা ও সন্দ্বীপ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে হচ্ছে না নির্বাচন। তবে কাউন্সিলর ও সংরক্ষিত পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ পৌরসভায়। কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং ও বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রের মাধ্যমে ৫৬ হাজার ২৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, সন্দ্বীপ উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ায় বাকি ৮ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১২ ইউনিয়নে সংরক্ষিত মহিলা পদে  ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৪৫ জন। নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারবো।  আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে সবগুলো ইউনিয়নে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর