বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি টঙ্গীতে যুবক গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি :    |    ০৭:২৫ পিএম, ২০২১-০৮-১০

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি টঙ্গীতে যুবক গ্রেফতার

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মো: শরীফ নামে এক যুবককে টঙ্গী থেকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শরীফ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে। সোমবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর চানকিরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগর ডিবি (দক্ষিণ) উপ-কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর চানকিরটেক এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সময় টিভির ৪টি আইডি কার্ড, ২টি মোবাইল ফোন, ২টি হ্যান্ডকাফ, গাড়ীতে ব্যবহারের জন্য ৩টি লেমনেটিং করা স্টিকার (প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসহ, বেঙ্গল গ্রুফ ও সময়টিভির) ও প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল এবং বিভিন্ন সময়ে প্রতারণার কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকার (এলিয়ন এ ১৫, (ঢাকা মেট্রো ট-২৭-৮৬৮২) গাড়ী উদ্ধার করা হয়। 
এছাড়াও শরীফ বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (পরিচালক প্রশাসন), ঋইঈঈও এর পরিচালক হিসেবে সিআইপি, ৩৬ তম বিসিএস ক্যাডার (অফসরহ) ও রাজনৈতিক পরিচয়সহ ইত্যাদি ভুয়া পরিচয় ব্যবহার করে সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল । তার কাছে প্রাপ্ত মোবাইল ও ফেসবুক আইডিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে তার এডিট করা ছবি পাওয়া যায়। শরীফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৪টি মামলা দায়ের  করা হয়েছে। মঙ্গলবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 
 
রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর