বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভোরে দুদকের অভিযান: সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:০১ পিএম, ২০২৫-০৯-২১

ভোরে দুদকের অভিযান: সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

চট্টগ্রামে কর্ণফুলীর শিকলবাহা তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের তত্ত্বাবধানে ঢাকার উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা মসজিদ সংলগ্ন তালুকদার বাড়ির মোহাম্মদ ইলিয়াছ মদনের পাশের বাড়িতে এসব নথিপত্র পাওয়া যায়। পাশের বাড়ি মোহাম্মদ ইলিয়াছের চাচাতো ভাই মো. ওসমানের, ওই ঘর থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, মোহাম্মদ ইলিয়াছ মদন সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রোকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার ছিলেন। দীর্ঘ ১২ বছর পর্যন্ত তিনি কাজে নিয়োজিত ছিলেন।
পারিবারিক কর্মকর্তাদের তথ্যেই অভিযান
সম্প্রতি গ্রেপ্তার হওয়া আরামিট গ্রুপের দুই এজিএম—আব্দুল আজিজ ও উৎপল পালের জবানবন্দির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তারা জানায়, দুর্নীতির মাধ্যমে অর্জিত দেশ-বিদেশের সম্পদের নথিপত্র কঠোর গোপনীয়তায় ওই বাড়িতে রাখা হয়েছিল।
উৎপল পাল, যিনি দীর্ঘদিন জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশে সম্পদ কেনাবেচা ও অর্থ পাচারের দায়িত্ব পালন করতেন, তার কাছ থেকে জব্দ হওয়া ল্যাপটপ ও মোবাইলে পাচারের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
দুদকের দাবি, উৎপলই দুবাই হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মাস্টারমাইন্ড। অন্যদিকে আব্দুল আজিজ আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ কেনা-বেচা ও রক্ষণাবেক্ষণে যুক্ত ছিলেন।
২৫ কোটি টাকা পাচারের মামলা
দুদক জানায়, ২০১৯–২০ সালে মন্ত্রী থাকার সময় জাবেদ ও তার পরিবারের সদস্যরা আরামিটের কর্মকর্তাদের নামে পাঁচটি নামসর্বস্ব প্রতিষ্ঠান খোলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ‘টাইম লোন’ সুবিধায় ২৫ কোটি টাকা নিয়ে সেটি বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে সেই অর্থ বিদেশে পাচার করা হয়।
এ ঘটনায় গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদি হয়ে জাবেদ, তার স্ত্রী, ভাই-বোন ও সহযোগীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।
পরিবার নিয়ে বিদেশে পালান জাবেদ
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪–১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯–২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী ছিলেন। তবে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের পর ২০২৪ সালের নির্বাচনের আগে তাকে মন্ত্রিসভায় দেখা যায়নি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের প্রাক্কালে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে লন্ডনে পালিয়ে যান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বর্তমানে তার ও স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর