শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২১ পিএম, ২০২২-০২-০৬
বর্তমান সরকারের লক্ষ্য উন্নয়নের বাধা দূর করা এবং উন্নয়ন কার্যক্রমগুলোতে সেবা গ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
উন্নয়ন প্রকল্পে অর্থ গুরুত্বপূর্ণ হলেও উদ্ভাবনী আইডিয়া তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
রোববার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মুখ্য সচিব বলেন, চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বিস্ময় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিশ্বে আমাদের অবস্থান তৃতীয়। যদি চাষযোগ্য জমির পরিমাণ পরিমাপক হিসেবে নেওয়া হয় তাহলে আমাদের অবস্থান হবে শীর্ষে।
দেশের মানুষের পুষ্টিমান উন্নত হচ্ছে উল্লেখ করে মুখ্য সচিব বলেন, গত ২০-২৫ বছরে আমাদের কৃষির অর্জন অভাবনীয়। বাংলাদেশ জাতিসংঘ ফুড সিস্টেম সামিটের কমিটমেন্ট অর্জনে সঠিক পথে রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে ‘ফলোআপ ওয়ার্কশপ অন দ্য ইউএন ফুড সিস্টেমস সামিট: কমিটমেন্টস অব দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফপিএমইউ’র মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি মি. রবার্ট ডি সিমসন এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার অনুষ্ঠানে বক্তব্য দেন। ওয়ার্কশপে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited