শিরোনাম
সংবাদদাতা, পুঠিয়া (রাজশাহী) :: | ০৭:৪২ পিএম, ২০২০-১০-১২
পুঠিয়া-তাহেরপুর ব্যহস্ততম সড়কের পাশে বিশাল মারা একটি বিশাল আকৃতির কড়ই
গাছ যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময় অথবা ঝড় বা বাতাসে মরা গাছটি
সড়কের মধ্যে ভেঙ্গে পড়ে মারাত্মক দুর্ঘটনার ঘটার আশঙ্কা রয়েছে। এতে
পথচারীসহ সড়কের যানবাহনে চলাচলকারী যাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারে
বলে এলাকাবাসীর অভিযোগ। সড়কটিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে
পথচারীরা।
সরজমিনে গিয়ে দেখাদেছে, পুঠিয়া উপজেলা হতে তাহেরপুর ১৭ কি.মি সড়কটিতে
বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছ রয়েছে। উপজেলা সদর হতে প্রায় আড়াই কি.মি.
দূরতে গোবিন্দনগর জামতলা নামক স্থানে সড়কের পাশে বিশাল আকার কড়ই গাছটি
প্রায় বছর খানিক আগে মারা গেছে। বর্তমানে গাছটির পাত ঝড়ে ডালপালা মরে
শুকিয়ে দাড়িয়ে আছে। যে কোন সময় উক্ত গাছের ডালপালা ভেঙ্গে পড়ে ঘটতে পারে
মারাত্ম দুর্ঘটনা। স্থানীয়রা এ ঝঁকিপূর্ণ গাছটি দ্রুত অপসারণের দাবি
জানিয়েছে। তা না হলে যে কোন সময় গাছ ও গাছের ডালপালা ভেঙ্গে সড়কে পড়ে
পথচারী ও যানবাহন চলাচলকারীদের প্রাণহানির মত ঘটনা ঘটতে পরে।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেড আব্দুল জলিল জানান,
গাছটি সরকারী নিয়ম অনুযায়ী অপসারণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited