বাংলাদেশ   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শতে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২১ পিএম, ২০২৬-১০-২৪

সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শতে

সিলেট প্রতিনিধি:
সিলেটে এখন পর্যন্ত হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শতে। আর গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে ৩ শিশু। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬ইং) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে এই তিন শিশুর মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে এক বছর বয়সি আব্দুল্লাহ আল সাফওয়ান সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে, নয় মাস বয়সি জিসান আহমেদ একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মকবুল হোসাইনের ছেলে এবং অপরজন তিন মাস ২৪ দিন বয়সি জায়ান হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। চিকিৎসকরা জানান, তারা অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।
এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানান হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ২০০ জনের মধ্যে দশ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ১১৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
চিকিৎসকরা জানান, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশির ভাগেরই টিকা দেওয়া হয়নি। পাশাপাশি পুষ্টিহীনতা, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল তারা।
সংশ্লিষ্টরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও কাজ চলছে। এরই অংশ হিসেবে বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি মা ও শিশুর পুষ্টির চাহিদা নিশ্চিত করতেও কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রিটেলেড নিউজ

ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত


যশোরে মাদক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরে মাদক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া  গ্রামে শনিবার রাতে  তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত


যশোরের শার্শায় দাদা কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগ

যশোরের শার্শায় দাদা কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগ

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত


ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত


কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর