শিরোনাম
মামুনুর রশিদ সেলিম | ০৭:৪৬ পিএম, ২০২৬-১১-২২
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়নের সমন্বয়ে একটি পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, জেলে সম্প্রদায়ের সন্তানদের শিক্ষায় সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আগামী দিনের অন্যতম অগ্রাধিকার। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ১ বছর পূর্তি উপলক্ষে আজ ২২ নভেম্বর রোববার দুপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’-এ স্লোগানে জেলা প্রশাসন প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের প্রতিনিধিগণের প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক জাহিদ।
জেলা প্রশাসক বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার ফলে নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিসি জাহিদ আরও বলেন, বলেন, শারদীয় দুর্গাপূজা মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত দিনগুলো অত্যন্ত আনন্দঘন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হয়েছে। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা,শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের ভবিষ্যৎ সুন্দর ও সম্ভাবনাময় করে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর্থিক ও সামাজিক নানা সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তাদের পড়াশোনায় সহযোগিতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত, আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে তাদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে, যাতে শীতের এই সময়ে কেউ অসহায়ভাবে কষ্ট না পায়। পাশাপাশি জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের ভবিষ্যৎ সুন্দর ও সম্ভাবনাময় করে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর্থিক ও সামাজিক নানা সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তাদের পড়াশোনায় সহযোগিতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে এবং পর্যটন সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে আরও বিকশিত করা হবে। দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ডিসি পার্ককে নান্দনিকরূপে সাজানো হয়েছে। সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমাদের কাজ চলছে, যা বাস্তবায়িত হলে চট্টগ্রামের পর্যটন খাত নতুন মাত্রা পাবে এবং অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই মাস থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে পাঁচজন জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়,যার মধ্যে চট্টগ্রাম রয়েছে। সেই নির্দেশনার আলোকে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, বরং প্রত্যেক নাগরিকের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
আমাদের বাংলা ডেস্ক : : উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিà...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited