শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫৪ পিএম, ২০২৬-০৪-১৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগে দেড় বছর বয়সী লামিয়া খাতুন নামে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. রনির মেয়ে।
স্বজনরা জানান, রাতে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শিশুটিকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাম আইসোলেশন কর্নারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে জ্বর, তীব্র শ্বাসকষ্ট এবং বিভিন্ন স্থানে লালচে দাগসহ হামের একাধিক উপসর্গ ছিল। তবে পরীক্ষাগার নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলা সম্ভব নয়।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মোসফিকুর রহমান বলেন, তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শুরু করার কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের সেই সক্ষমতা ছিল না।
এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ এই শিশুর মৃত্যুর পর জেলায় হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited