শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৭:০২ পিএম, ২০২১-০৮-১১
সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি কর্তৃক প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বিআরডিবি মিলনায়তনে সদর উপজেলায় প্রথম পর্যায়ের ক্ষতিগ্রস্ত ১৩ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে ১৬ লাখ ২০ হাজার টাকা প্রণোদনার ঋন প্রদান করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি সিরাজগঞ্জ সদর উপজেলা কর্তৃক প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের বিআরডিবির উপ পরিচালক জিহাদ খান এবং সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র১ নুরুল হক।প্রণোদনা ঋন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুল খালেক। পর্যায়ক্রমে সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৩৭ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে ৫০ লক্ষ ৭০ হাজার টাকার প্রণোদন ঋন বিতরণ করা হবে। সিরাজগঞ্জ জেলার ৯ উপজেলায় ১৮০ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তা দের মধ্যে ২ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার টাকার প্রণোদন ঋন বিতরণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited