শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৩২ পিএম, ২০২৬-০২-১২
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রজেক্টরে সরাসরি প্রকাশিত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত ঘোষিত ৫১টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন ৫১ হাজার ৮৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ৫১ হাজার ৪৫৬ ভোট। এতে রফিকুল ইসলাম খান ৩৯২ ভোটে এগিয়ে আছেন। এর আগে রাত ৯টায় ঘোষিত ৪৫টি কেন্দ্রের ফলাফলে রফিকুল ইসলাম খান ৯৯২ ভোটে এগিয়ে ছিলেন। এই আসনে মোট ১৪৭টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে এই আসনেই সর্বোচ্চ ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited