শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩৮ পিএম, ২০২৬-০৮-২৪
ফটিকছড়িন প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন বিশ্বের ১২টি দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, তুরস্ক, মিশর, অস্ট্রেলিয়া, জর্ডান, লেবানন, কানাডা, ভারত, শ্রীলঙ্কা, সোমালিয়া ও ইরান থেকে আগত ওলামা-মাশায়েখরা এ সফরে অংশ নেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে তারা মাইজভান্ডার শরীফে পৌঁছান।
পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজের প্রেসিডেন্ট ও দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভা-ারীর নেতৃত্বে তারা মাইজভান্ডার শরীফ জিয়ারত করেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা গাউছুল আজম হযরত মাওলানা আহমদ উল্লাহ মাইজভা-ারী, সৈয়দ মাওলানা গোলামুর রহমান মাইজভান্ডারী, শাহসূফী সৈয়দ আবুল বশর মাইজভান্ডারী ও শাহসূফী সৈয়দ মঈনউদ্দীন আহমদ মাইজভা-ারীর মাজার জিয়ারত করেন।
পরে তারা রহমানিয়া মঈনিয়া আলিয়া মাদরাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সাথে সুফিবাদ, আধ্যাত্মিকতা ও মানবকল্যাণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এরপর প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এতে তারা মাইজভান্ডার শরীফের আধ্যাত্মিক পরিবেশ, সুফিবাদ ও মানবকল্যাণের চর্চার প্রশংসা করেন। বিভিন্ন দেশের আলেম-মাশায়েখের এ সফর পারস্পরিক জ্ঞান ও আধ্যাত্মিক ভাববিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে সুফিবাদের শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) প্রসঙ্গে তারা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবনাদর্শ অনুসরণ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। নবীজির শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণের মাধ্যমে বিভেদ, হিংসা ও উগ্রতা পরিহার করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওলামা-মাশায়েখের মাইজভান্ডার শরীফ সফর আধ্যাত্মিক ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সুফিবাদের মূল শিক্ষা হলো মানুষের কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার চর্চা। বিভিন্ন দেশের আলেম-মাশায়েখের পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে এ বার্তা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ধারালো দা দি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বরুন দে বাপ্পী : আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী প্রতিনিধি : ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited