শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৫৭ পিএম, ২০২৫-০৮-২৩
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুর রহমানকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, পৌরসভা, ভুমি অফিস, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিক্ষক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহসুদা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন ও প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, সিনিয়র মৎসা কর্মকর্তা ছারহা নাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে মাসুদুর রহমানকে ময়মনসিংহ বদলী করা হয়েছে। মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. তারেক আজিজকে।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited