শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৮ পিএম, ২০২৫-১১-০৩
ডিএমপির সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাহের দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২ নভেম্বর) রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশন সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু জাহের দুলাল গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে (৩১ অক্টোবর) জাতীয় সংসদ ভবন এলাকা, (২৮ অক্টোবর) মোহাম্মদপুর এলাকা, (২২ অক্টোবর) মিরপুর-১ কমার্স কলেজের সামনে, (১২ সেপ্টেম্বর) বাংলামোটর এলাকা, (৯ সেপ্টেম্বর) শের-ই-বাংলা নগর এলাকা (শ্যামলী কলেজ গেট এলাকা)। উল্লিখিত এলাকার মিছিলের ভিডিও তিনি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited