শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৬ পিএম, ২০২৫-১২-০৩
গাইবান্ধা প্রতিনিধি :
খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও টি.ও লাইসেন্সের দাবিতে বুধবার গাইবান্ধায় আলোচনা সভা ও মানববন্ধন হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জেলা শাখা এসব কর্মসূচি পালন করে।
গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সামনে ডিবি রোডে খুচরা সার বিক্রেতারা মানববন্ধন করেন। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সদস্য সমেশ উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপক কুমার পাল, আব্দুর রাজ্জাক, মোস্তাক আহমেদ হিরু, মোস্তফা আলম, আমজাদ হোসেন, শাহজাহান শেখ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মক হতাশায় ভুগছেন। লাইসেন্স বাতিল হলে তাদের পরিবারসহ ৫ কোটি সুবিধাভোগী কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার নেতিবাচক প্রতিক্রিয়া তৃণমূলে আঘাত হানবে। তারা খুচরা সার বিক্রেতাদের বাঁচাতে তাদের লাইসেন্স বহাল এবং টি.ও লাইসেন্স প্রদানের দাবি জানান। পরে একই দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited