বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুঠিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দৌড়ে ডজন খানেক প্রার্থী

সংবাদদাতা,  পুঠিয়া (রাজশাহী) ::    |    ০৪:১৫ পিএম, ২০২০-১০-২২

পুঠিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন  দৌড়ে ডজন খানেক প্রার্থী

 


রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এখনো তফসিল ঘোষনা হয়নি। তবে ইতিমধ্যেই পুঠিয়া পৌরসভার সব এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেনি। পৌরবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। নির্বাচনের যতই দিন এগিয়ে আসবে ততই নির্বাচন মুখী হয়ে উঠবে পৌরবাসী বলে মত দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

সম্ভাব্য প্রার্থীরা মাঠেময়দানে আগাম প্রচারে সরব হয়ে উঠেছে। অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময় এবং কর্মী সমাবেশ শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে
তোড়জোড় শুরু করেছে ক্ষমতাসীন দল আ’লীগে সম্ভাব্য প্রার্থীরা।
পুঠিয়া পৌরসভায় ক্ষমতাসীন আ’লীগের ডজন খানেক সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোপনে চলছে তোড়জোড়। বিরোধীদল জাতীয় পার্টি ও জামায়াতের মেয়র প্রার্থীদের কোন প্রকার তৎপরতা দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও
মনোনয়ন পেতে দোড় ঝাঁপ শুরু করেছেন। সরকারী দল আ’লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন, বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসরাম রবি, রাজশাহী জেলা আ’লীগের সদস্য ও মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও
পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, পৌর আ’লীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পুঠিয়া কলেজের প্রভাষক শাহারিয়ার রহিম কনক, সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ’লীগের
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন লালন, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রলীগ নেতা ও মিডিয়া কর্মী সৌরভ হাবিব, সাবেক ছাত্রলীগ নেতা এবিএম শাখাওয়াত হোসেন (বাশার) ও বিশিষ্ট ব্যবসায়ী ইব্ররাহীম সরকার। এছাড়ও বিএনপির মনোনয়ন দৌড়ে রয়েছেন, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও
সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল হক আসাদ, সাবেক পৌর যুবদলে সাধারণ সম্পাদক, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য বাবুল মিয়া, সাবেক উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক ও সবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক আল মামুন এবং সাবেক রাজশাহী জেলা ছাত্রদলে যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন। মনোনয়র প্রত্যাশিদের সকলেই জানিয়েছেন
দলীয় মনোনয়ন পেলে তারা ভোট যুদ্ধে থাকবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, আগামী ডিসেম্বর মাসে পুঠিয়া পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে। আমারা মেয়াদ উত্তীর্ণের তালিকা পাঠিয়েছি। নির্বাচনে কমিশন তফসিল ঘোষনা করলে আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর