শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি : | ০২:৪৮ পিএম, ২০২২-১০-০৬
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৪০ জন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছাড়া আসা বিপরীত লেনে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়। ওসি আরও বলেন, ঘটনাস্থলই ছয়জন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ওসি সফিকুর রহমান বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited