বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আলেমদের রাজনীতি কতদূর এগিয়েছে

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:২৭ এএম, ২০২৬-০১-২৯

আলেমদের রাজনীতি কতদূর এগিয়েছে

বাংলাদেশের আলেমসমাজের রাজনীতি আজ এক গভীর আত্মপর্যালোচনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
অনিবার্যভাবে প্রশ্ন উঠছে—এই রাজনীতি কি সত্যিই নিজের শক্তি, আদর্শ, দর্শন ও সাংগঠনিক কাঠামোর ওপর ভর করে একটি স্বতন্ত্র, কার্যকর ও মর্যাদাসম্পন্ন রাজনৈতিক বাস্তবতায় রূপ নিতে সক্ষম হবে!
নাকি আলেমরা একটি আদর্শিক রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভের পরিবর্তে বারবার ব্যবহৃতই হতে থাকবে? কখনো অন্যের তোষামোদে, কখনো লেজুড়বৃত্তির করুণ বাস্তবতায়!
বিদ্যমান বাস্তবতা খুব একটা আশাব্যঞ্জক নয়।
আলেমদের রাজনৈতিক তৎপরতা এখনো গঠনমূলক, সুসংহত ও সুপরিকল্পিত চরিত্র অর্জন করতে পারেনি।
বেশির ভাগ ক্ষেত্রে এই রাজনীতি আবর্তিত হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া, মৌসুমি উত্তেজনা ও খণ্ডিত আবেগকে কেন্দ্র করে; যেখানে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি, কৌশলগত চিন্তা এবং রাষ্ট্রীয় পর্যায়ের সুস্পষ্ট পরিকল্পনার ঘাটতি প্রকট।
অনেক সময় তা জাতীয় নির্বাচনকেন্দ্রিক সংকীর্ণ বৃত্তে আবদ্ধ থাকে—যেখানে গঠনমূলক কর্মসূচি বা নীতিগত স্পষ্টতার চেয়ে আবেগী স্লোগান ও সাময়িক উত্তেজনাই প্রাধান্য পায়।
আলেমসমাজের অভ্যন্তরে আছে নানামুখী বিভাজন, বহুবিধ মতধারা এবং বহু রাজনৈতিক সংগঠন। কিন্তু এই বহুত্বের মাঝেও বিস্ময়করভাবে অনুপস্থিত একটি অভিন্ন ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সুস্পষ্ট ও পর্যায়ভিত্তিক রোডম্যাপ এবং সময়োপযোগী নীতিমালা।
ইসলাম কায়েম ও শরিয়া বাস্তবায়নের স্লোগান সর্বত্র উচ্চারিত হলেও, এই মহৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য জাতির সামনে এখনো উপস্থাপিত হয়নি কোনো কার্যকর কাঠামো, বাস্তবসম্মত রোডম্যাপ কিংবা বাস্তবায়নযোগ্য কৌশল—যা রাষ্ট্রয় বাস্তবতা, সামাজিক কাঠামো ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাস্তব অভিজ্ঞতা আরও একটি বেদনাদায়ক সত্য উন্মোচন করে—
আলেমদের রাজনীতির বৃহৎ অংশ আজও গঠনমূলক রাষ্ট্রচিন্তার পরিবর্তে সমালোচনাকেন্দ্রিক মানসিকতায় আচ্ছন্ন।
নিজেদের ভেতরেই চলে পারস্পরিক দোষারোপ, খিস্তিখেউড়, মতানৈক্যকে শত্রুতায় রূপান্তর এবং ফতোয়াভিত্তিক অবস্থানযুদ্ধ; আবার অন্যদিকে বৃহৎ সেক্যুলার রাজনৈতিক শক্তিগুলোর প্রতি অতিরিক্ত আপস, তোষামোদ কিংবা লেজুড়বৃত্তির অভিযোগও উপেক্ষা করা যায় না।
এর ফলে নীতিনিষ্ঠতা, আত্মমর্যাদা ও নেতৃত্বের নৈতিক উচ্চতা—যা আলেমসমাজের রাজনীতির স্বাতন্ত্র্য হওয়ার কথা—ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।
এই প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে যায়—আলেমদের রাজনীতি যদি আবেগ, স্লোগান ও প্রতিক্রিয়াশীলতার সীমা অতিক্রম করে সুপরিকল্পিত, জবাবদিহিমূলক ও ভবিষ্যৎ-সংবেদী রাষ্ট্রচিন্তায় রূপান্তরিত না হয়,
তবে স্বনির্ভর ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা তার জন্য অত্যন্ত দুরূহই থেকে যাবে।
আজ প্রয়োজন আত্মসমালোচনার সাহস, কাঠামোগত সংস্কারের দৃঢ় সংকল্প এবং কেবল অতীতের গৌরবচর্চা নয়—ভবিষ্যৎ নির্মাণের যোগ্যতা অর্জনের দৃপ্ত অঙ্গীকার।

রিটেলেড নিউজ

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত


কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত


জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত


অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত


মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর