বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে দারিদ্র বিমোচনে কর্মসৃজন

সংকাদদাতা, সিরাজগঞ্জ:    |    ০১:০৩ পিএম, ২০২০-১২-০৯

সিরাজগঞ্জে দারিদ্র বিমোচনে কর্মসৃজন

 

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ টি ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে  ৫০ টি গ্রামীণ অবকাঠামো  উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বিশেষ ভুমিকা রাখছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে সুফল ভোগ করছেন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের তৃণমুল পর্যায়ে হতদরিদ্র জনগোষ্ঠি। কর্মসৃজন প্রকল্প বাস্তবায়নে অবকাঠামো উন্নয়নে চলাচলে সহজ হচ্ছে শহরগামী মানুষের, সুগম হচ্ছে ছাত্র/ছাত্রী স্কুল কলেজে যাতায়াতের ব্যবস্থা, হাট-বাজারে কৃষিপণ্য সরবরাহের প্রসার ঘটছে কৃষক ও ব্যবসায়ী মহলের ।অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পে খোকশাবাড়ি, ছোনগাছা, বাগবাটী, রতনকান্দি, মেছড়া, কাওয়াকোলা, কালিয়াহরিপুর, সয়দাবাদ, শিয়ালকোল ও বহুলী ইউনিয়নে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট,মসজিদ, মন্দির ও মাদ্রাসার মাটি ভরাটের কাজ চলছে।  ২০২০ অর্থ বছরের ২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৫০ টি     প্রকল্প সফলভাবে বাস্তাবায়িত হবার পথে। ৩ হাজার ২৭৩ জন নারী পুরুষ শ্রমিক কাজ করছেন।   এর মধ্যে ১ হাজার ১৪৫ জন  নারী বাকী ২ হাজার ১২৮ জন পুরুষ।    প্রতিদিন ১ শত ৫০ টাকা  মজুরী উত্তোলন করছেন। ৪০দিনে প্রতিটি শ্রমিক ৬ হাজার টাকা উত্তোলনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছেন। ৪০ দিনের কাজের মজুরী থেকে ৫০ টাকা শ্রমিকের নিজ ব্যাংক এ্যাকাউন্টে জমা হচ্ছে।  জমাকৃত টাকা আপতকালীন সময়ে সরকারী নির্দেশে এককালিন উত্তোলন করতে পারবেন।ওই প্রকল্পে এলাকার দুঃস্থ অসহায় নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।বাগবাটী ইউনিয়নের গাড়দহ পশ্চিম পাড়ার শারীরিক অসুস্থ মহিন্দ্র রাজবংশীর  স্ত্রী শুভ্রা রাজবংশী (৬০) জানান, স্বামী অসুস্থতার কারনে অভাবের তাড়নায় ৭ বছর ধরে এই কাজ করে সংসার চালাই। সংসার চালানোর পর বাড়িতে একটি টিনের ঘর দিয়েছি। একটা মেয়েকে বিয়ে দেই। এই কাজ করে ভালই আছি।ও ছোনগাছা ইউনিয়নের গুপির পাড়া  দিলীপ সাহার স্ত্রী গৌরী রানী (৫২)সহ একাধিক হতদরিদ্র পরিবার কর্মসৃজন প্রকল্পে কাজ করে অন্ধকার থেকে আলোর মুখ দেখছেন। খোকশাবাড়ি ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো.আব্দুল খালেক জানান, সিরাজগঞ্জ যমুনা নদী ভাঁঙ্গন কবলিত এলাকা। খোকশাবাড়ি ইউনিয়নের অর্ধেক অংশ নদী গর্ভে বিলিন হয়ে পড়েছে।একাধিক ভাঙ্গন কবলিত মানূষ  অসহায়ত্বের মত জীবন যাপন করে থাকেন।কর্মসৃজন প্রকল্পে ওই সকল অসহায় মানুষগুলোর দু-মুটো খাবারের পথ নিশ্চিত হয়েছে। ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল আলম ও বাগবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় কর্মসৃজন প্রকল্প অবকাঠামো উন্নয়নসহ সুবিধাভোগী  দরিদ্র মানুষের ক্ষুদা নিবারণের উল্লেখযোগ্য ভুমিকা  রাখছেন। কর্মসৃজন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে সুফল বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ জানান,কর্মসৃজন প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রত্যান্ত গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুেষর যেমন জীবিকা নির্বাহের পথ নিশ্চিত হয়েছে।  অপরদিকে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে।এবিষয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইদুল হক ও উপসহকারী    প্রকৌশলী মো.সাদবিন জাহাঙ্গীর বলেন-অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্প বছরের দু-কিস্তিতে বরাদ্দ  আসে। সদর উপজেলার ১০টি ইউনিয়নের হতদরিদ্র নারী পুরুষ মাটি কাটার কাজ করে সুবিধাভোগী পরিবারগুলো তাদের সংসার চালাতে সহায়ক ভুমিকা রাখছে ওই প্রকল্পে। বদলে দিয়েছে মানুষের জীবন প্রবাহ ও গ্রামীণ অবকাঠামোর চিত্র।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর