শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৬ পিএম, ২০২৫-১২-১৭
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, নির্বাচনের জন্য আমাদের তেমন কোনো চ্যালেঞ্জ এখানে নাই। আমরা ইতোপূর্বে অনেক নির্বাচন করেছি। এখানে সমন্বয়টা যেন জোরদার হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। নির্বাচনের তেমন কোনো চ্যালেঞ্জ রাজশাহী বিভাগে নেই। টুকটাক থেকে থাকলে আমরা সেগুলো সহজেই সমাধান করব।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী সার্কিট হাউসে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজশাহী বিভাগের সমন্বয় সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বজলুর রশীদ বলেন, আমরা চাই একটি শন্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে। এর কোনো ব্যত্যয় আমরা হতে দেব না, এর ব্যত্যয় হবে না। এই ঐক্য আমরা এখানে ঘোষণা করেছি। আমরা একটি শন্তিপূর্ণ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করবো, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন- এটি হবে একটি শতাদ্বীর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন। এই ঐতিহাসিক নির্বাচনের যুগসন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে যে সকল বাধা-বিঘ্ন আছে বলে আপনারা মনে করেন- সেগুলো আমাদেরকে জানাবেন। এখানে একটি লেয়াজু কমিটি গঠন করবো। সেখানে আপনাদের এক্সেস থাকবে।
এর আগে অনুষ্ঠিত সমন্বয় সভায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited