বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

প্রথম দফায় নির্বাচনে ধরাশায়ী ম্যাক্রোঁ দ্বিতীয় দফায় উগ্র ডানপন্থীদের পরাজিত করতে চান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৪৯ পিএম, ২০২৪-০৭-০১

প্রথম দফায় নির্বাচনে ধরাশায়ী ম্যাক্রোঁ দ্বিতীয় দফায় উগ্র ডানপন্থীদের পরাজিত করতে চান

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তার মিত্ররা সোমবার দ্বিতীয় দফার আইনসভা নির্বাচনের আগে এক সপ্তাহের ব্যাপক প্রচারণা চালিয়েছেন। প্রথম দফায় উগ্র ডানপন্থীদের কাছে ধরাশায়ী ম্যাক্রোঁর দল আশা করছে দ্বিতীয় দফা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে উগ্র ডানপন্থীদের সরকারের নিয়ন্ত্রণ নেওয়া থেকে বিরত রাখতে পারেন।
মেরিন লে পেনের অতি-ডান ন্যাশনাল র‌্যালী (আরএন) পার্টি রোববার ভোটের প্রথম দফায় দুর্দান্ত বিজয় লাভ করেছে। ম্যাক্রোঁর কেন্দ্রবাদীরা বামপন্থী জোটের পিছনে তৃতীয় স্থানে রয়েছে।
কিন্তু ৭ জুলাই দ্বিতীয় দফার সামনে প্রধান সংশয় ছিল ন্যাশনাল র‌্যালী নতুন ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সেইসাথে সর্বাধিক সংখ্যক আসন জিতবে কি-না।
যদি উগ্র ডানপন্থী নেতা লে পেনের দল ক্ষমতা গ্রহণের বিষয়ে নিশ্চিত হতে পারে তাহলে ২৮ বছর বয়সী জর্ডান বারডেলাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল সতর্ক করেছিলেন, অতি ডানপন্থীরা এখন ‘ক্ষমতার দ্বারপ্রান্তে’। তিনি বলেছেন ন্যাশনাল র‌্যালী দ্বিতীয় রাউন্ডে ‘একটি ভোট’ ও পাওয়া ঠিক হবে না। দ্বিতীয় দফা নির্বচনে ন্যাশনাল র‌্যালী জয়ী হলে প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটালকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য করা হবে।
বামপন্থী জোটের প্রধান রাফায়েল গ্লুকসম্যান বলেছেন, ‘ফ্রান্সকে বিপর্যয় থেকে বাঁচাতে আমাদের কাছে সাত দিন সময় আছে।’

রিটেলেড নিউজ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর